প্রেসেঞ্জা-ঢাকা ব্যুরোর নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ইউনিভার্সিটি অফ পুত্রা মালয়েশিয়া (UPM)-এ জনস্বাস্থ্য (Public Health) বিষয়ে একটি সম্মানজনক ও সম্পূর্ণ অর্থায়িত (fully funded) পিএইচডি স্কলারশিপ অর্জন করেছেন।
আগামী পাঁচ বছর তিনি বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধের উপায় ও কৌশল উদ্ভাবনের ওপর গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করবেন, যা ইউনিসেফ (UNICEF) কর্তৃক সম্পূর্ণরূপে অর্থায়িত। ডক্টরাল গবেষণার পাশাপাশি তিনি জনস্বাস্থ্য নীতিমালা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাথেও কাজ করবেন।
নজরুল ইসলাম একজন লেখক ও গবেষক। তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতা বাংলাদেশের মরণঘাতী ব্যাধি ডেঙ্গু থেকে উত্তরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রেসেঞ্জা- ঢাকা ব্যুরো মোঃ নজরুল ইসলামের অসামান্য অবদানের জন্য আন্তরিক অভিনন্দন এবং তার এই অসাধারণ অগ্রযাত্রায় অব্যাহত সাফল্যের জন্য তাকে শুভকামনা জানিয়েছে।