জাতীয় এসএমই পুরস্কার পেল ৮ উদ্যোক্তা ও প্রতিষ্ঠান

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

কৃষি, প্রযুক্তি, উৎপাদন ও পরিবেশবান্ধব ব্যবসাসহ বিভিন্ন খাতে উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ বছর জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন

2026-11-22T16:55:56+06:00
2026-11-22T16:55:56+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
জাতীয় এসএমই পুরস্কার পেল ৮ উদ্যোক্তা ও প্রতিষ্ঠান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
⏲
কৃষি, প্রযুক্তি, উৎপাদন ও পরিবেশবান্ধব ব্যবসাসহ বিভিন্ন খাতে উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ বছর জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

রোববার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী এবারের জাতীয় এসএমই মেলা উদ্বোধন করেন। এবারের এসএমই মেলার প্রতিপাদ্য করা হয়েছে- ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।

বিজয়ীদের মধ্যে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) হয়েছেন এস এম ফারুক হাসান। তাঁর প্রতিষ্ঠান স্টাইলিশ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস বিভিন্ন ধরনের জুতা ও চামড়াপণ্য তৈরি করে। বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) হয়েছেন সৈয়দ আমিনুল কবির। তাঁর প্রতিষ্ঠান স্টার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরনের মসলার গুঁড়া, আচার, টমেটোর পেস্ট, নারকেল তেল প্রভৃতি উৎপাদন ও সরবরাহ করে।

বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হয়েছেন হানিয়াম মারিয়া চৌধুরী। তাঁর প্রতিষ্ঠান তাহূর স্টুডিও আবায়া, হিজাব, কাফতান, নামাজের পোশাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও করপোরেট ইউনিফর্ম তৈরি করে। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) নির্বাচিত হয়েছেন ফারজানা ইসলাম। তাঁর প্রতিষ্ঠান ক্রাফটিমেশন বাঁশ ও পাটের হস্তশিল্প, কাঠ ও ধাতুর মিনিয়েচার, রিকশাচিত্রে সজ্জিত পণ্য, রেজিন আর্ট পণ্য নিয়ে কাজ করে।

বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে অঙ্কুর এআই। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মাশরুর হোসাইন। কৃষিতে ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা বিশ্লেষণ ব্যবহার করে প্রতিষ্ঠানটি কৃষকদের মাটি, আবহাওয়া ও ফসলের তথ্যভিত্তিক পরামর্শ দেয়। তাদের ‘পরখ’ যন্ত্রে দ্রুত মাটি পরীক্ষা করা যায়। আরও আছে সৌরশক্তিচালিত ‘অ্যালবাট্রস ওয়েদার পড’ নামে আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র।

বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হামিদ হাসান। ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনঃপ্রক্রিয়াজাত করে প্রতিষ্ঠানটি রিসাইকেলড পলিইথিলিন টেরেফথ্যালেট (আরপিইটি) বা পুনঃপ্রক্রিয়াজাত প্লাস্টিকের কাঁচামাল তৈরি করে। প্রতিষ্ঠানটির পণ্য ইউরোপে রপ্তানি হয়; সেখানে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।

বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা হয়েছেন মো. মুসনাদ-ই-আহমদ। তাঁর প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস, অটোমেশন প্রভৃতি প্রযুক্তিনির্ভর সেবা দেয়। এছাড়া বিশেষ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন তৃতীয় লিঙ্গের মো. ছিদ্দিক ভূঁইয়া সিনথিয়া। তাঁর প্রতিষ্ঠান সিনথিয়া ফ্যাশন বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement