রাজধানীতে মসলার দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

ঢাকার পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে আমদানিনির্ভর বিভিন্ন মসলা ও শুকনা ফলের দাম বেড়েছে। পণ্যভেদে কেজিতে

2026-11-21T16:11:10+06:00
2026-11-21T16:11:10+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
রাজধানীতে মসলার দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঢাকার পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে আমদানিনির্ভর বিভিন্ন মসলা ও শুকনা ফলের দাম বেড়েছে। পণ্যভেদে কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারাও। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকা। লবঙ্গের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ টাকা। একইভাবে জিরা ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পেস্তাবাদামের দাম কেজিতে ৩ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ টাকা থেকে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।

সজীব মিয়া বলেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ দুই-তিনটি দোকানে দাম যাচাই করে আবার ফিরে আসছেন, আবার অনেকে কিছু না কিনেই চলে যাচ্ছেন।

ইব্রাহিমপুর কাঁচাবাজারের হাশেম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, কচুক্ষেতের পাইকারদের কাছ থেকে জিরা কিনতে এখন কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা তিনি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা বিক্রি করছেন ৭০০ টাকায়। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে বলে জানান তিনি।

কারওয়ান বাজারের পাইকারি মসলার দোকান রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলও দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

সাইদুলের তথ্য অনুযায়ী, ভারত থেকে জিরা ও এলাচসহ বিভিন্ন ধরনের মসলা আমদানি করা হয়। ঢাকার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা তাঁর দোকান থেকে পণ্য কিনে সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

অন্যদিকে, মিরপুরের পল্লবীর কালশী বাজারের খুচরা বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনলেও এবার তাঁকে কিনতে হয়েছে ৬২০ টাকায়। এছাড়া তিনি ২০ কেজি করে হলুদ ও মরিচ কিনেছেন। এ দুটি পণ্যের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

শাহীন শেখ বলেন, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে বিক্রির ওপর।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement