পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া কয়েকটি প্রস্তাবের বিষয়ে পর্যবেক্ষণ ও আপত্তি জানিয়েছে তৈরি

2026-11-20T17:26:11+06:00
2026-11-20T17:26:11+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
⏲
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া কয়েকটি প্রস্তাবের বিষয়ে পর্যবেক্ষণ ও আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের প্রস্তাবের বিষয়ে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। 

বৃহস্পতিবার এই চিঠিটি পাঠানো হয়। এতে পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে সিপিডির প্রস্তাবের পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সিপিডির সক্রিয় ভূমিকা আমরা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছি, বিশেষ করে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে। এরই ধারাবাহিকতায় এবারের ন্যূনতম মজুরি নির্ধারণকে সামনে রেখে সিপিডি তাদের মূল্যায়ন উপস্থাপন করেছে। সিপিডির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই প্রতিবেদনের ওপর আমাদের কিছু পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। 

পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নিয়ে পর্যবেক্ষণ
সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে একটি পোশাকশ্রমিক পরিবারের মধ্যক সদস্যসংখ্যা চার জন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। করেছে। এ ক্ষেত্রে মিডিয়ান বা গড় বিবেচনা করা যৌক্তিক হতো, যাতে সব গবেষণার ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হতো। আরও গুরুত্বপূর্ণ হলো, সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাক শ্রমিক জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩.৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ২ জন। অর্থাৎ, সিপিডির বুধবারের প্রেজেন্টেশন অনুযায়ী বিগত ৩ বছরের ব্যবধানে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়েছে, অপরদিকে উপার্জনক্ষম সদস্যসংখ্যা কমেছে, যা বস্তুনিষ্ঠ বলে মনে করছি না। 

এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ রিপোর্ট  (পৃষ্ঠা-৬৪) অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪.৬৬ জন থেকে ২০১১ সালে ৪.৩৫ জন এবং ২০২৩ সালে ৩.৯৬ জনে নেমে এসেছে। পরিবারের জাতীয় গড় সদস্যসংখ্যা যখন ক্রমহ্রাসমান, তখন পোশাক শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বোধগম্য নয়।

উচ্চ দারিদ্র্যসীমা নির্ধারণে সীমাবদ্ধতা
সিপিডির প্রতিবেদনে শুধুমাত্র ঢাকা শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরে সমগ্র শিল্পের জন্য মজুরির পরিমান নির্ণয় করা হয়েছে। অথচ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য অনুযায়ী, দেশের ঢাকা শহর এলাকায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। অন্তত ঢাকা শহরাঞ্চল ও ঢাকা গ্রামাঞ্চলে এর গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনা করা যৌক্তিক হতো। বিজিএমইএর দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রফতানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। ফলে শুধু ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন নাও ঘটতে পারে।

খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়ের সম্ভাব্য দ্বৈত গণনা
সিপিডির গবেষণায় খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়ের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়েছে, সিপিডি অ্যানকার পদ্ধতি অনুসরণ করে এইচআইইএস-২০২২ এর ৪০তম পার্সেন্টাইল অনুযায়ী খাদ্য ব্যয়ের শূন্য দশমিক ৮৬৬৭ গুণ ধরে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করেছে। এর সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে। বিজিএমইএর যুক্তি, এইচআইইএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এর সঙ্গে নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুইবার গণনা হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সিপিডির ব্যবহৃত হিসাব পদ্ধতি স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এ ছাড়া নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনার দাবি রাখে। যেমন ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিকে বর্তমান মূল্যে সমন্বয় করা হলেও ডিসেম্বর, ২০২৩ পরবর্তী সময়ে প্রদত্ত বার্ষিক ইনক্রিমেন্ট বিশেষত ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। 

পর্যবেক্ষণে বলা হয়েছে, সিপিডির প্রস্তাব কেবল এন্ট্রি গ্রেডকে কেন্দ্র করে করা হয়েছে। তবে শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরীর বিষয়ে সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন পাওয়া যায়নি। 

এছাড়া শুধু ন্যূনতম মজুরি নয়, শিল্পের গড় ওয়েজ বিল ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের সঙ্গে গড় মজুরি তুলনা, বাংলাদেশের জ্বালানি, সুদহার, লজিস্টিকস ও অন্যান্য কাঠামোগত সীমাবদ্ধতা এবং সর্বোপরি উৎপানদোন খরচ বৃদ্ধি ও শিল্পের সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যথেষ্ট আলোকপাত করা প্রয়োজন ছিল বলে মনে করে সিপিডি। 

সিপিডি বলছে, গত ৩ বছরে আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ। যখন আমাদের রপ্তানি মূল্য কমেছে ২.৬ শতাংশ (এনবিআর)। খেলাপি ঋণের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাংক সুদের হার ১২ শতাংশ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং গত ৩ বছরে রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমেছে। সব মিলিয়ে শিল্পের প্রতিযোগী সক্ষমতা চাপে রয়েছে; গত ৩ বছরে বন্ধ হয়েছে ২৮৭টি কারখানা, আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে। প্রতিযোগীদের সঙ্গে মজুরি তুলনা করলে দেখা যায়, ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের গড় মজুরির ব্যবধান অনেক কম; অপরদিকে ২০১৬–২০২৬ সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধিতে বাংলাদেশ সর্বোচ্চ (১৩৬ শতাংশ), ভারত ৫৯ শতাংশ, ভিয়েতনাম ৫৪ শতাংশ, কম্বোডিয়া ৫০ শতাংশ। এছাড়া গ্যাস-বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা, এলডিসি উত্তরণের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০–২০ শতাংশ শুল্ক বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। ভারত ও ভিয়েতনাম ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, যেখানে এলডিসি উত্তরণের পর ইউরোপে আমাদের বাজার-সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় মজুরি বৃদ্ধির সামগ্রিক প্রভাব বিবেচনায় রাখতে হবে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
মা হলেন অভিনেত্রী সামান্থা
২৪ ডিসেম্বর ফল, ওইদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement