রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সবচেয়ে বড় আয়োজন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ শুরু হচ্ছে রোববার। রাজধানীর

2026-11-21T15:33:53+06:00
2026-11-21T15:33:53+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা
অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম 
⏲
ছবি: পিআইডি
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সবচেয়ে বড় আয়োজন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ শুরু হচ্ছে রোববার। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের উদ্যোক্তা নারী।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির প্রাণ। কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া এবং দেশীয় পণ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে এ খাতের উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। এ ছাড়া দেশের মোট ১ কোটি ১৭ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৯৯ শতাংশ।

মন্ত্রী বলেন, এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এর ফলে নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী ও মানসম্মত পণ্য প্রদর্শন করবেন। মেলায় পাটজাত পণ্য, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়াজাত পণ্য, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেবাসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের সমাহার থাকবে।

মেলাটি শুধু পণ্য প্রদর্শন ও কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে মেলায় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যাংকঋণ এবং বাজার সম্প্রসারণ বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী সবাইকে মেলা পরিদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে দেশীয় পণ্য কেনার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement