৪ মাসে অস্ট্রেলিয়া-কানাডা থেকে এসেছে ১৭ কোটি ডলার রেমিট্যান্স

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

প্রচলিত শ্রমবাজারের বাইরে বাংলাদেশের প্রবাসী আয়ের নতুন উৎস হয়ে উঠছে অস্ট্রেলিয়া ও কানাডা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার

2026-11-22T15:46:27+06:00
2026-11-22T15:46:27+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
৪ মাসে অস্ট্রেলিয়া-কানাডা থেকে এসেছে ১৭ কোটি ডলার রেমিট্যান্স
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
⏲
প্রচলিত শ্রমবাজারের বাইরে বাংলাদেশের প্রবাসী আয়ের নতুন উৎস হয়ে উঠছে অস্ট্রেলিয়া ও কানাডা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এই দুই দেশ থেকে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে অস্ট্রেলিয়া থেকে এসেছে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে এসেছে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার। এই দুই দেশের রেমিট্যান্স আলোচ্য সময়ে দেশে আসা মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। এ চার মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

মাসভিত্তিক হিসাবে অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। একই সময়ে কানাডা থেকে এসেছে যথাক্রমে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার, ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, ২ কোটি ১০ লাখ ও ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। হুন্ডি নিরুৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে প্রথম চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। এর পরে রয়েছে যুক্তরাজ্য (১৬১ কোটি ৬৬ লাখ ডলার) এবং যুক্তরাষ্ট্র (১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার)।

অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশে দক্ষ জনশক্তির কর্মসংস্থান বাড়ানো গেলে রেমিট্যান্সের উৎস আরও বিস্তৃত হবে। এতে কয়েকটি দেশের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি দীর্ঘ মেয়াদে প্রবাসী আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement