ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বন্দরনগরী চট্টগ্রামের ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগারের সম্প্রসারণের উদ্যোগ

2026-11-22T17:12:03+06:00
2026-11-22T17:12:03+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বন্দরনগরী চট্টগ্রামের ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগারের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কোরীয় সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সংস্থাটির গুরুত্বপূর্ণ এ দুটি প্রকল্পের সম্প্রসারণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ওয়াসার সঙ্গে কোরীয় সরকারের সহযোগিতায় চলমান প্রকল্প এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে সহযোগিতার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

কোরীয় সরকারের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করেছে ওয়াসা।

বৈঠকে মূলত ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। ভান্ডালজুড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ এবং কালুরঘাটে অবস্থিত মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে পানির উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে ওয়াসা।

এ বিষয়ে কোরীয় সরকারের সহযোগিতা চাওয়া হলে পরিচালক চোই জংওন ওয়াসার প্রকল্পগুলোতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ওয়াসার পানি উৎপাদন ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়বে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে আলোচনার জন্য এসেছেন। কোরীয় সরকারের সহযোগিতায় ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে তারা আরও প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ওয়াসার পক্ষ থেকে ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। এ দুটি প্রকল্পে সহযোগিতার বিষয়ে কোরীয় সরকারের মনোভাব ইতিবাচক। আশা করছি, খুব শিগগিরই আমরা প্রকল্পগুলো নিয়ে কাজ করতে পারব। প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে মহানগরে পানি সরবরাহ আরও বাড়বে এবং ওয়াসার সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement