রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায়

2026-11-22T16:58:43+06:00
2026-11-22T16:58:43+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত ইউসুফ আলী মৃধাকে পৃথক ধারায় দুই বছর এবং গোলাম কিবরীয়াকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে পৃথক ধারায় কারাদণ্ড দিয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

অভিযোগ রয়েছে, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি ভুয়া নম্বরপত্র তৈরি করেন। এ ছাড়া মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে নম্বর পরিবর্তন করেন।

দুদকের তদন্তে বেরিয়ে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে, চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এর ফলে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার হোসেন। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।

এ অনিয়মের ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement