শিশুকে বাঁচাতে নিজের গাড়ি বহরে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তবুও বাঁচানো গেল না

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মো. সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে

2026-11-22T16:52:59+06:00
2026-11-22T16:52:59+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিশুকে বাঁচাতে নিজের গাড়ি বহরে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তবুও বাঁচানো গেল না
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মো. সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়িবহর নিয়ে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে আসার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। এ সময় শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে রাস্তায় শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে আর দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।

নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement