২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু, হামে প্রাণহানি বেড়ে ১৩৫০

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে

2026-11-22T15:58:47+06:00
2026-11-22T15:58:47+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু, হামে প্রাণহানি বেড়ে ১৩৫০
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম 
⏲
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৭৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ফুটবল টুর্নামেন্টে এবারো চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ এভারগ্রীণ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
তথ্য মুছেও ধরা, জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪-এর বেঈমান’
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement