সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা করার ঘোষণা

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম

2026-11-21T15:55:57+06:00
2026-11-21T15:55:57+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা করার ঘোষণা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে বিনা মূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে আয়োজিত এক চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ড. এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে ছানিমুক্ত সিরাজগঞ্জ উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি জরিপে দেখা গেছে, সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছরে প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন করা হবে। কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একই সঙ্গে ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনা মূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশ্বিক অঙ্গীকারের কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের ২ কোটি অবহেলিত মানুষকে বিনা মূল্যে চক্ষুসেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। এর পাশাপাশি ১ কোটি মানুষকে চশমা দেওয়া এবং ১০ লাখ মানুষের বিনা মূল্যে ছানি অপারেশন করা হবে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যানসার চিকিৎসা চালুর জন্য ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনেই শিবিরে প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।

প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের অধ্যাপক ডা. মো. জিননুরাইন নিউটন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. আফসানা হাবিব শিউলী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement