উত্তরা প্রেসক্লাবের নেতৃত্বে মাসুদ পারভেজ-মাহতাব ফারাহী

দেশবার্তা প্রতিবেদক

গণমাধ্যম

উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মো. মাসুদ পারভেজ সভাপতি এবং মাহতাব ফারাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) উত্তরা

2026-08-19T18:57:59+06:00
2026-08-19T18:57:59+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
গণমাধ্যম
উত্তরা প্রেসক্লাবের নেতৃত্বে মাসুদ পারভেজ-মাহতাব ফারাহী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৫৭ পিএম 
⏲
উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মো. মাসুদ পারভেজ সভাপতি এবং মাহতাব ফারাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচন কমিশন সংশোধিত চূড়ান্ত ফল ঘোষণা ও ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির গেজেট প্রকাশ করে।

নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজকে সভাপতি এবং এশিয়া পোস্টের সিনিয়র রিপোর্টার মাহতাব ফারাহীকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির, নির্বাচন কমিশনার জুয়েল আনন্দ, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার এবিএম মনিরুজ্জামান ও অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফল অনুযায়ী, গত ২২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছিল। পরে অভিযোগের ভিত্তিতে ফলাফল স্থগিত করা হয়। তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির পর বিভিন্ন পদে ফলাফল ও সাংগঠনিক বিষয় নিয়ে উদ্ভূত পরিস্থিতি নির্বাচন কমিশনের সভায় পুনরায় পর্যালোচনা করা হয়। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদে মো. মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য আব্দুর রউফ চৌধুরী। নির্বাচন কমিশনের সদস্যসচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবিরের নির্দেশনায় নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পড়ান অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে শপথবাক্য পাঠ করানো হয়। মহিলা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ায় পদটি আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে এ পদে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটি ২০২৫-২৬-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উত্তরা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। শপথ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ উত্তরা এলাকায় বসবাসরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি উত্তরা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
গণমাধ্যম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement