বিশিষ্ট সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু (৬৪) মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সাংবাদিক আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। স্ত্রী, এক পুত্র ও কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক প্রতিবেদক এবং সাপ্তাহিক বুধবারের নির্বাহী সম্পাদক ছিলেন।
রোববার বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
দেশবার্তা/একে