এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলে পরিবর্তন

2026-11-23T15:53:15+06:00
2026-11-23T15:53:15+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে জানা যাবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়। এর ফলে নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত এসব আবেদন নেওয়া হয়।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি আবেদন পড়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্রের জন্য আবেদন করা হয়।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফল জানতে পারছেন। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। এতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ ক্রাইম টাইটান্স
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement