এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ধরগাঁওস্থ ‘এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট’ পরিচালিত ২০২৬

2026-11-14T16:41:24+06:00
2026-11-14T16:41:24+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ফল প্রকাশ ১৫ ডিসেম্বর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম 
⏲
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ধরগাঁওস্থ ‘এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট’ পরিচালিত ২০২৬ সালের তিনটি বৃত্তি পরীক্ষা ও প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ও শনিবার (১৩-১৪ নভেম্বর) অনুষ্ঠিত এসব পরীক্ষায় সিলেট জেলার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জানা গেছে, সিলেট মহানগরীর নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে ২৬তম জুনিয়র বৃত্তি পরীক্ষা (স্কুল ও মাদ্রাসা) ও ১৬তম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া কামাল বাজারের লিডিং ইউনিভার্সিটি সংলগ্ন আয়শা মনোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে আম্বর আলী ও সফিনা বিবি চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। আগামী ১৫ ডিসেম্বর এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামসুল ইসলাম, এম সি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রিয়াজ আনাম, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোস্তাক আহমদ রুহেল, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সমাজসেবী মাওলানা বুরহান হোসাইন এবং মাওলানা তৈয়বুর রহমান।

এছাড়াও পরিদর্শকদের মধ্যে ছিলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, তাহির আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, উত্তর বিশ্বনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু দে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবুল খায়ের, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি গোলাম রব হাস্নু ও সেক্রেটারি বিপ্লব পুরকায়স্থ, মনোয়ারা গনি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ ও ম্যানেজিং কমিটির সহসভাপতি ফয়জুল হক, গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির সভাপতি সামসুল হক, সহ সভাপতি মুহিবুর রহমান, ক্রীড়া সম্পাদক এনামুল হক মাক্কু, নির্বাহী সদস্য সাজিদুর রহমান সোহেল, প্রধান শিক্ষক সন্টু কান্ত দে এবং সহকারী শিক্ষক রিপন চন্দ্র দাস ও নানু মিয়া।

পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফাতেমা ইয়াসমিন ও মাওলানা আব্দুস সালাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ট্রাস্টের জ্যেষ্ঠ সহসভাপতি মকব্বির আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাঈল আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, সহসভাপতি আব্দুস সালাম, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য সোহেল মিয়া ও আনোয়ার হোসেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও পরিদর্শকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান মুহিদ, ট্রাস্টের সভাপতি এমদাদুর রহমান এমদাদ এবং সচিব মোহাম্মদ মাসুক আহমদ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement