স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অনুদানের জন্য

2026-11-14T15:38:37+06:00
2026-11-14T15:38:37+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
তিন ধাপে মিলবে এই সহায়তা
স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
আবেদন করতে পারবেন প্রবাসীরাও
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম 
⏲
প্রতীকী ছবি
উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অনুদানের জন্য দেশের তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসীরাও আবেদন করতে পারবেন। এ বিষয়ে সম্প্রতি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত ১১ নভেম্বর এসংক্রান্ত নীতিমালা জারির পর ১২ নভেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়।

নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের উন্নয়নের বিভিন্ন পর্যায় বিবেচনা করে এক লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে। এর মধ্যে আইডিয়া উন্নয়নে এক লাখ থেকে তিন লাখ টাকা, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) তৈরিতে তিন লাখ থেকে ১০ লাখ টাকা এবং ইনভেস্টমেন্ট রেডিনেস, ব্রিজ ও ম্যাচিং ফান্ডিংয়ের জন্য ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া যাবে। 

তবে যৌক্তিকতা সাপেক্ষে বিশেষ ক্ষেত্রে অনুদানের এই পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা সহায়তা পাবেন।

প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলোর উদ্ভাবনী ধারণাকে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর, নতুন উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রতিযোগিতা, জবাবদিহি ও ফলাফলভিত্তিক অর্থায়ন নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

অনুদান পাবেন যেভাবে

নীতিমালায় স্টার্টআপের বিকাশের জন্য তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে প্রি-আইডিয়েশন ও আইডিয়া উন্নয়ন, দ্বিতীয় ধাপে প্রোটোটাইপ ও ভ্যালিডেশন এবং তৃতীয় ধাপে ইনভেস্টমেন্ট রেডিনেস ও ব্রিজ ফান্ডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রথম ধাপে উদ্ভাবনী ধারণা শনাক্ত, দল গঠন, সমস্যা বিশ্লেষণ, প্রাথমিক মেন্টরিং ও ধারণা যাচাইয়ে সহায়তা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে প্রোটোটাইপ তৈরি, ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) উন্নয়ন, ব্যবহারকারী ও বাজার যাচাই এবং প্রযুক্তিগত পরীক্ষা করা হবে।

তৃতীয় ধাপে পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, বিনিয়োগ প্রস্তুতি, ডিউ ডিলিজেন্স এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

অনুদানের ধরন ছয়টি। এগুলো হলো আইডিয়া অনুদান, প্রোটোটাইপ উন্নয়ন অনুদান, প্রি-সিড অনুদান, সিড অনুদান, ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান এবং বিশেষ উদ্ভাবন অনুদান। 

আইডিয়া অনুদানের অর্থ ধারণা যাচাই, দল গঠন, বাজার সমীক্ষা, প্রাথমিক গবেষণা ও ডিজাইনে ব্যবহার করা যাবে। প্রোটোটাইপ অনুদান দিয়ে হার্ডওয়্যার বা সফটওয়্যার উন্নয়ন, পরীক্ষণ ও প্রযুক্তিগত যাচাই করা যাবে। প্রি-সিড অনুদান দেওয়া হবে এমভিপি তৈরি, বাজার যাচাই, প্রাথমিক গ্রাহক অর্জন ও ব্যবসায়িক মডেল উন্নয়নে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement