বিক্ষোভে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা

2026-11-14T16:53:24+06:00
2026-11-14T16:53:24+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিক্ষোভে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রফতানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।

তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না। তবে আগামীকাল ১৫ নভেম্বর মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।

শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না বলেও জানান বিজিএমইএ সভাপতি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement