সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত

2026-11-14T18:12:07+06:00
2026-11-14T18:12:07+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
বেইলি রোড থেকে শান্তিনগর মোড় পর্যন্ত ‘বিশেষ পরিচ্ছন্ন সড়ক’ করার ঘোষণা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
⏲
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, ঢাকা মহানগরীকে পুরোপুরি পরিচ্ছন্ন না করা পর্যন্ত তাদের এই পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে প্রশাসক এসব কথা বলেন।

বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে ‘বিশেষ রাস্তা’ হিসেবে ঘোষণা করা হবে এবং পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে এবং কোথাও কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। 

এছাড়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা কর্মসূচি পালন করে ওই এলাকায় বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি নিয়ে আসা এবং জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব, ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব নয়। সুস্থভাবে বেঁচে থাকতে হলে শহরটিকে সবুজ ও দূষণমুক্ত রাখার কোনো বিকল্প নেই।

নগরবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে আবদুস সালাম বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে এবং দোকান পরিষ্কারের ময়লা রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 

পাশাপাশি সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচিতে অংশ নিয়ে কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না, সিটি করপোরেশন ঠিকমতো আবর্জনা পরিষ্কার করছে কি না কিংবা মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না- তা নজরদারি করে কর্তৃপক্ষকে জানাতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা একদিন বিশ্বের বুকে একটি সুন্দর ও শান্তির রাজধানী হিসেবে পরিচিতি পাবে।

অভিযানকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এছাড়া সাপ্তাহিক ক্লিনিং ডের অংশ হিসেবে এদিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement