গবেষণা ও উদ্ভাবনে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের

চট্টগ্রাম অফিস

সারাদেশ

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানিয়েছেন

2026-11-14T17:39:05+06:00
2026-11-14T17:39:05+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গবেষণা ও উদ্ভাবনে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, বিতর্ক, কবিতা আবৃত্তি, বক্তৃতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তাহলে তরুণদের বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রকৌশলী আবদুল খালেক মিলনায়তনে ইয়োন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান শিক্ষার্থীদের প্রসঙ্গে মাহবুবের রহমান শামীম বলেন, মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। টিকটকসহ বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার প্রবণতা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও তাদের দূরে রাখতে হবে।

তিনি আরও বলেন, বিজ্ঞানকে শুধু গবেষণাগার কিংবা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রভাব ও অবদান রয়েছে। তাই নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তা, অনুসন্ধিৎসু মনোভাব এবং গবেষণার প্রতি আগ্রহ গড়ে তোলা জরুরি।

তরুণদের প্রশ্ন করতে শেখাতে হবে এবং নতুন কিছু জানা ও আবিষ্কারের প্রতি উৎসাহিত করতে হবে। এর মাধ্যমে তারা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে চিন্তা করতে শিখবে। বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তার চর্চা তরুণদের মেধা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের অগ্রগতিতেও ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ ধরনের বিজ্ঞানবিষয়ক আয়োজন তরুণদের মধ্যে জ্ঞানচর্চা ও গবেষণার নতুন আগ্রহ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দক্ষ, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মুহাম্মদ রাশেদ নিজাম এবং তাজকিয়ার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু নাসের নূর অন্তু।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল আলম।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement