কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

​কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

'ডায়াবেটিস দেরি নয় ব্যবস্থা নিন এখনই —এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

2026-11-14T17:40:25+06:00
2026-11-14T17:40:25+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
​কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
'ডায়াবেটিস দেরি নয় ব্যবস্থা নিন এখনই" —এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। শনিবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতির সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, "ডায়াবেটিস বর্তমানে একটি বৈশ্বিক ও নীরব মহামারীর রূপ ধারণ করেছে। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মান পরিবর্তন, অপরিকল্পিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব এই রোগের প্রধান কারণ। সময়মতো সচেতন না হলে এটি শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই ডায়াবেটিস প্রতিরোধে কেবল চিকিৎসা নিলেই চলবে না, জীবনযাত্রার ধরন বদলাতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।"

​তিনি আরও বলেন, "কুড়িগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ডায়াবেটিস সমিতির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।"

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের সাবেক ডাঃ অজয় কুমার, সহযোগী অধ্যাপক ডাঃ তাপস বোস, উন্নয়ন কর্মী মানিক চৌধুরী, মজিদা আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সমিতির আজীবন সদস্য আজিজুল হক প্রমুখ।

​বক্তারা বলেন, ডায়াবেটিস সম্পর্কে কুড়িগ্রামের প্রান্তিক জনপদে জনসচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত হাঁটা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে এই রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বক্তারা ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement