বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লার কোটবাড়ি রোডের ধনপুরস্থ ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের (সিএইচআরডি-কুমিল্লা) সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা অংশ নেন। এতে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ শতভাগ অর্জনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি কৃষিঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ঋণ বিতরণ ও আদায় এবং আমানত সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সব লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার নির্দেশনা দেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।
কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ খানের সভাপতিত্বে সম্মেলনে বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল ও অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি
দেশবার্তা/একে