দেনার দায় থেকে উদবৃত্তের পথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম অফিস

সারাদেশ

একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও আধুনিক চট্টগ্রাম গড়ার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের নভেম্বরে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ডা. শাহাদাত

2026-11-14T16:33:55+06:00
2026-11-14T16:33:55+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দেনার দায় থেকে উদবৃত্তের পথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন
দুই বছর পূর্তিতে ডা.শাহাদত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও আধুনিক চট্টগ্রাম গড়ার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের নভেম্বরে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ডা. শাহাদাত হোসেন। মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক—গত দুই বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) যেমন ফিরে পেয়েছে আর্থিক স্বাবলম্বিতা, তেমনি গতিশীল হয়েছে নগরের অবকাঠামোগত উন্নয়ন। একসময়কার দেনার দায়ে জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেকটা স্বাবলম্বি হয়ে উদবৃত্তের পথে হাঁটছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বর্তমানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের উন্নয়নে দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ৪১টি ওয়ার্ডে প্রায় ৬৭৮টি প্রকল্প বাস্তবায়ন, ৩৩৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, সেতু-কালভার্ট নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও ডিজিটাল নাগরিক সেবাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে রাজস্ব আদায় বাড়িয়ে দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে ৫৯৬ কোটি টাকার দেনা পরিশোধের দাবিও করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তবে এত উন্নয়নকাজের পরও নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কতটা কমেছে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

২০২৪ সালের নভেম্বরের শুরুতে বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মেয়রের দায়িত্ব নেওয়ার পর গত বছরের অক্টোবরে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পান। তার দাবি, দায়িত্ব নেওয়ার পর চসিকের আর্থিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি ৫৫৬ কোটি ৯২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা বেশি এবং এটি চসিকের ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে গৃহকর বাবদ প্রায় ১৯৮ কোটি ২৭ লাখ টাকা আদায় রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

জলাবদ্ধতা নিরসনে নালা ও খাল পরিষ্কারের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ৪০টি খাল নিয়ে নতুন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। এক দিনে সর্বোচ্চ ৪২০ মিলিমিটার এবং সাত দিনে ১ হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পরও নগরে বন্যা হয়নি। তবে পাঁচ-ছয়টি স্থানে জলাবদ্ধতা হয়েছে। চলমান খালগুলোর কাজ শেষ হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।

নাগরিক সেবা সহজ করতে চালু করা চট্টগ্রাম অ্যাপে ২০ হাজার ২২৭ জন নিবন্ধন করেছেন। বিভিন্ন সমস্যা নিয়ে জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টি নিষ্পত্তি হয়েছে বলে জানান শাহাদাত।

নগরের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে চসিক প্রশাসক বলেন, ১১টি মাঠের কাজ প্রায় শেষ। আরও ৩০টি মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচির আওতায় ইতিমধ্যে দুই লাখ গাছ লাগানো হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষায় বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ লাখ শিশুকে টাইফয়েড, ছয় লাখ শিশুকে হাম এবং এক লাখ ছাত্রীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।  স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement