নীলাচল পরিবহনের ১০ বাস আটক করেছে ইডেনের শিক্ষার্থীরা

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের একদল

2026-11-21T15:44:46+06:00
2026-11-21T15:44:46+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
হাফ ভাড়া দিতে চাওয়ায় হেনস্তার অভিযোগ
নীলাচল পরিবহনের ১০ বাস আটক করেছে ইডেনের শিক্ষার্থীরা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের একদল শিক্ষার্থী।

শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটক করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেন।

হেনস্তার শিকার শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল (২০ নভেম্বর) ফাল্গুনীর সঙ্গে এক বাসের হেলপারের কথা-কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে হেলপার বলেন, ‘এখন আপনি বাস থেকে নেমে যান।’ এ ছাড়া ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলেও হুমকিসূচক মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হাফ ভাড়া দিয়ে আসছেন। নীলাচল পরিবহনের বাসেও আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু আইডি কার্ড দেখানোর পরও এক নারী শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে বাসের হেলপার বলেন, ‘বাস থেকে তুই নামবি, অথবা তোর বাপ নামবে।’ একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযুক্ত হেলপারের ছবি আমাদের কাছে রয়েছে। তবে এখন পর্যন্ত তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, তাঁদের দাবি, বাস মালিক কর্তৃপক্ষ লিখিতভাবে নিশ্চয়তা দেবে যে ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে এর দায়ভার তারা নেবে। পাশাপাশি বাসের চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি, মৌমিতাসহ সব পরিবহন কর্তৃপক্ষের কাছেও তাঁদের একই দাবি। কারণ, গত বছর মৌমিতা পরিবহনেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তাঁরা চান, নারীদের সঙ্গে গণপরিবহনে এ ধরনের দুর্ব্যবহার দ্রুত বন্ধ হোক।

এ ঘটনায় আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়েদের সঙ্গে প্রায়ই এ ধরনের আচরণ করা হয়। অনেক শিক্ষার্থী লজ্জা ও ভয়ের কারণে প্রতিবাদ করতে পারেন না। সেই সুযোগে বাসের কর্মীরা এমন আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদ এবং ভবিষ্যতে যাতে কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ না করা হয়, তা নিশ্চিত করতে বাসগুলো আটকানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা শিক্ষার্থীদের পাশে রয়েছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাস মালিকদের কাছে শিক্ষার্থীরা তাঁদের দাবি-দাওয়া তুলে ধরবেন। এ সময় আনুমানিক ১০টি বাস আটক করা হয়েছে বলেও জানান ওই শিক্ষার্থী।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিষয়টি শুনতে এবং পরিস্থিতি দেখতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement