মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা

2026-11-23T18:01:59+06:00
2026-11-23T18:01:59+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে গ্যাস, সার, কীটনাশক, বীজের দোকান, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ইছাখাদা বাজারের মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানটিতে পূর্বে সতর্ক করার পরও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং গ্যাস বিক্রির ভাউচার যথাযথভাবে না দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকার গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭
ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এমপি শাহাদাতের এভারেস্ট
মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement