মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট বাজারসংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা

2026-11-23T18:04:10+06:00
2026-11-23T18:04:10+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট বাজারসংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রশিদ খানের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের রশিদ খানের বাজার এলাকায় পোলেরহাট বাজারসংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী সরকারি সম্পত্তিতে কয়েক দিন ধরে দোকানঘর নির্মাণ করছিলেন একই গ্রামের আবুল বাশার মোল্লা। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি ভেঙে দেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান বলেন, বিষখালী নদীর তীরবর্তী পোলেরহাট বাজারসংলগ্ন এলাকায় জনৈক আবুল বাশার মোল্লা দীর্ঘদিন ধরে লোকজন নিয়ে অবৈধ দোকানঘর নির্মাণের কাজ করছিলেন। পাশাপাশি আরও কয়েকজন অবৈধ স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তির ওপর নির্মাণাধীন দোকানঘরটি ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বলইবুনিয়া কালিকাবাড়ী বাজারে খালের তীরবর্তী ২৩টি দোকানঘর উচ্ছেদের জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অতিবাহিত হলেও দোকানমালিকেরা নিজেরা স্থাপনাগুলো সরিয়ে নেননি। ওই এলাকাতেও শিগগির উচ্ছেদ অভিযান চালানো হবে। এ বিষয়ে জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চলমান রয়েছে।

অন্যদিকে, অবৈধ স্থাপনার মালিক আবুল বাশার মোল্লা বলেন, ২০২৩ সালে এক শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে সেখানে দোকানঘর নির্মাণ করছিলেন তিনি। এর আগে ওই স্থানে তাঁর একটি দোকান ছিল। পোলেরহাট বাজারে বিষখালী খাল খননের ফলে দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছিল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭
ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এমপি শাহাদাতের এভারেস্ট
মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement