সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেট অফিস

সারাদেশ

সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছেলে

2026-11-25T17:08:25+06:00
2026-11-25T17:08:25+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জন গ্রেপ্তার
সিলেট অফিস
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তাদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরীর জল্লারপাড়স্থ হোটেল গ্র্যাণ্ড প্যালেসে অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান (২৮), ভাই আমিনুর রহমান আমিন (৪৫) ও আব্দুস শুক্কুর (৪২) এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।
 
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে এই হোটেলে উঠেছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement