৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, চালিয়ে মান দেখলেন প্রধানমন্ত্রী

দেশবার্তা ডেস্ক

জাতীয়

দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার। বিতরণের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান

2026-11-25T15:01:02+06:00
2026-11-25T15:01:02+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, চালিয়ে মান দেখলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার। বিতরণের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা নিজে চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচির শুরুতে তিনি বাইসাইকেলগুলোর মান পরখ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন এবং সেগুলোর মান ও ব্যবহারিক দিক পর্যবেক্ষণ করেন।

এই কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট তিন লাখ ছাত্রী একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement