মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা

2026-11-25T19:00:49+06:00
2026-11-25T19:00:49+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরায় বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবায়েত হোসেন খান।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য কুতুব উদ্দিন ও আমিনুর রহমান খান পিকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আ. রহিমসহ অনেকে।

টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দল। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর শেষ হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement