কৃষ্ণ কলি (পর্ব-২)

আলহাজ সৈয়দ আমিন উল্লা

সাহিত্য

(8)মি. শরিফ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কথা বলে মন্ত্রণালয়ে সভা করতে চলে গেল বিস্তারিত আলাপ শেষে তিনটি বিষয় নীতিগত

2026-11-24T18:40:36+06:00
2026-11-24T18:48:57+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সাহিত্য
কৃষ্ণ কলি (পর্ব-২)
আলহাজ সৈয়দ আমিন উল্লা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৬:৪৮ পিএম
⏲
(8)
মি. শরিফ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কথা বলে মন্ত্রণালয়ে সভা করতে চলে গেল বিস্তারিত আলাপ শেষে তিনটি বিষয় নীতিগত ভাবে বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। ফিরে এসে মি. শরিফ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বসে, সি.বি.এর লোকজন কৃষ্ণকলিসহ সরাসারি আলোচনা ও সিদ্ধান্তে আসলো:- ক) কর্মচারিদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেও প্রয়োজন অনুসারে কর্মকর্তা পদে উন্নতির বিবেচনা করা যাবে ।

খ) মহার্ঘ্য ভাতা ও বাড়িভাড়া তিন ধাপে বৃদ্ধি করা হবে। সি.বি.এ নেতাদের নিকট থেকে মুচলেকা নেওয়া হলো যাতে এক বৎসরের মধ্যে কোন ধরনের ধর্মঘট/আন্দোলন না হয় ৷

বিকেলে ছুটির পর কৃষ্ণকলি মি: শরিফের কক্ষের সমনে উপস্থিত হয়ে দরজা ঠেলে হাসি দিয়ে বললো “স্যার আসতে পারি” “আসুন” বলে গাম্ভীর্য বজায় রেখে শরিফ ব্রিফকেস গোছাতে লাগলো। কৃষ্ণকলি তার লিলায়িত ভঙিতে বললো “স্যার বেশি তাড়া না থাকলে কিছুক্ষণ বসতে পারি?”

ঠিক আছে বসুন বলে মি: শরিফ নিজে বসে পড়ে কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল। কৃষ্ণকলি বলতে লাগলো “আপনার ব্যাপারে আমার অনেক কৌতূহল। শরিফও বললো “হ্যাঁ কৌতূহল আমারও আছে। তবে কাজের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ দিচ্ছি। কৃষ্ণকলি বললো "স্যার এতটুকু জানি আপনি নীতিবান কাজ নিয়ে আপনি সবসময়ে ব্যস্ত থাকেন। তবে কাজের বাইরেও একটা জগৎ আছে। কেন যেন অনেক দিন মনে হয়েছে। আপনি বড় একা।” মি: শরিফ অনেকটা আনমনা হয়ে গেল। হঠাৎ তড়িঘড়ি করে উঠে পড়লো । কী করা কৃষ্ণকলি সেদিনের মত বের হয়ে এলো।

(৫)
কৃষ্ণকলি কিছুদিনের মধ্যে কর্মচারির পদ থেকে জুনিয়ার কর্মকর্তা পদে পদোন্নতি পেল ও তাকে মি: শরিফের আণ্ডারে কাজে যোগ দিতে বলা হলো।

মি: শরিফ প্রথম দিনেই কৃষ্ণকলিকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলে দিলেন। “দায়িত্ব সঠিক ভাবে সময় মত পালন করবেন, চাকুরি জীবনের ভবিষ্যত ভাল দায়িত্ব কৃষ্ণকলি প্রতিদিন ছুটির পর মি: শরিফের চেম্বারে বেশ কিছুক্ষণ সময় কাটাতে লাগলো । দুজন দুজনের নিকট ঘনিষ্ঠ হয়ে উঠলো। একদিন কৃষ্ণকলি বললো, “আমাকে দেখে নিশ্চয়ই ভাবেন আমি কত সুখে ঘুরে ফিরে দিন কাটাচ্ছি না ? আমার ভিতরে অনেক যন্ত্রণা। প্রতিদিন আপনার সান্নিধ্যে থেকে কিছুক্ষণ নিজের মত করে সময় কাটাই।”

মি: শরিফ বললো “আমি বেশ ছিলাম। হঠাৎ করে আপনি এসে আমায় জাগিয়ে দিলেন কেন? কৃষ্ণকলি বললো আমাদের জীবনের ধারা সম্পূর্ণ বিপরীতমুখি আমি এই বৈপরীত্যকে একই ধারায় প্রবাহিত করতে চাই।। আজকে দুটো সায়েরি শুনাচ্ছি

১) “নিকালকার দৌড়া কাবাছে
আগার মিলতানা মাই খানা ।
না জানে ইয়ে টুটে হুয়ে দিল কিধার যাতে ছাকি ।"

২) “মুঝে ইয়ে কায়েদছে আজিজ হ্যায়
ইয়ে হাম জিতে লুঙ্গা কারারছে।
মুঝে আব চামানমে লেনা চলে
ম্যায় ঘাবরা গিয়া হু বাহারছে।”
কী এক আবেশ ছড়িয়ে কৃষ্ণকলি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আগামীকাল পূর্ণিমা। বুড়িগঙ্গার ধারে সব যন্ত্রণার কথা বলবো আর আপনার
কথাও শুনবো ।

মি. শরিফ কতক্ষণ তন্ময় হয়ে বসে রইল। মি: শরিফ চেম্বার থেকে বের হয়ে কী মনে করে কৃষ্ণকলির টেবিলের সামনে এলো দেখলো অনেক কাজ টেবিলে জমা পড়ে আছে। রাগাম্বিত ও বিরক্ত হয়ে মি: শরিফ বাসার দিকে পা বাড়ালো ।

পরদিন মি: শরিফ অফিস শুরু হওয়ার কিছুক্ষণ পরই কৃষ্ণকলিকে ডেকে পাঠালো। কৃষ্ণকলি হাসিমুখে হাজির হয়ে বললো সুপ্রভাত! মি: শরিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, কঠিন হওয়ার চেষ্টা করলো কিন্তু না পারলোনা কৃষ্ণকলির মন মুগ্ধকর অবয়বের দিকে কিছুক্ষণ মোহিত হয়ে তাকিয়ে রইল ।

কৃষ্ণকলি ঝরনার মত খিলখিলিয়ে হেসে উঠে জিজ্ঞাসা করে “কী স্যার কী দেখেন।” মি. শরিফ ও হকচকিত হয়ে মোলায়েম সূরে জানতে চাইল “ম্যাডাম টেবিলে অনেক কাজ জমা হয়ে আছে, ওগুলোর কী হবে? রিপোর্ট পাচ্ছি আপনার ডেস্কে আপনি উপস্থিত থাকেন না। বছর ঘুরে এলো আমাকেতো বার্ষিক প্রতিবেদন লিখতে হবে।

কৃষ্ণকলি আশ্বাস দিল “কালকের মধ্যে ডেস্ক ক্লিয়ার হয়ে যাবে।” আজ কোন কথা নেই সন্ধ্যায় বুড়িগঙ্গার ধারে যাব।” এই বলে বেরিয়ে গেল। অফিস ছুটি হয়ে গেল । মি. শরিফ বসে আছে হঠাৎ ফোন কল রিসিভার তুলে শুনতে পেল “আমি বিমান অফিসের সামনে অপেক্ষা করছি গাড়ি ছেড়ে দিন রিক্সায় যাব।”

মি. শরিফ কিছুক্ষণ অপেক্ষা করে ড্রাইভারকে অফ করে বেরিয়ে এলো । সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে বিমান অফিসের কাছাকাছি আসতেই কৃষ্ণকলি পাশাপাশি চলে এসে হাঁটতে হাঁটতে বললো “চলুন রিক্সায় উঠি।” ওরা রিক্সায় চড়ে বুড়িগঙ্গার দিকে রওয়ানা দিল। অন্ধকার নেমে এসেছে, রাস্তায় ভিড় নেই, শীতল বাতাসের ছোঁয়া আর পাশে বসা কৃষ্ণকলির পারফিউমের গন্ধ সব মিলিয়ে মি: শরীফ কেমন সুখানুভূতিতে ভাবতে লাগলো কোন এক আকর্ষণে কোথায় যাচ্ছি এর শেষ পরিণতি কী কোন কথা নেই শুধুই চলা ।

কৃষ্ণকলি স্তব্ধতা ভেঙে কথা বললো কী ভাবছেন, আমরা এসে গেছি। দুজনে আহসান মঞ্জিলের সিঁড়িতে বসলো, পূর্ণিমার চাঁদের আলো বুড়িগঙ্গা নদীর বুকে আছড়িয়ে পড়ছে। নৌকা, লঞ্চ, স্টিমার চলাচল করছে। নদির ঢেউগুলো সিঁড়িতে ছলাৎ ছলাৎ শব্দে উপচিয়ে পড়ছে। এমন সুন্দর স্নিগ্ধতার মাঝে কৃষ্ণকলি ঘনিষ্ঠ হয়ে বসে বলতে শুরু করলো তার কথা ।

“আমাদের বাড়ি বাংলাদেশের অজপাড়া গাঁয়। পিতার চাকুরির সুবাদে করাচিতে বসবাস শুরু। দরিদ্রতার মাঝেই মানুষ হয়েছি। কলেজে পড়তে পড়তে বিয়ে। স্বামী কিছু অফিসে জিনিস সরবরাহ করে। স্বামীর প্রকৃত রূপ বিয়ের কয়েক দিন পর টের পেলাম। হঠাৎ করে এক রাত্রে কোন অফিসের এক কর্মকর্তাকে নিয়ে এসে বললো, “আমার বন্ধু রাতে খাবে।”

রান্না করে খাবার পরিবেশন করছি। ভদ্রলোক বললেন “ভাবী আমরা এক সঙ্গে খাব।” আমি এড়িয়ে গেলাম। কিন্তু আমার স্বামী ধমক দিয়ে এক সাথে খেতে বললো। ভয়ে ভয়ে খেলাম। খাওয়া শেষে ড্রইং রুমে এরা বসে টেবিলের একটি বোতল রাখলো। আমাকে গ্লাস আনতে বললো। এনে দিলাম। আমার স্বামী বললো “এটা মদ আমাদের গ্লাসে ঢেলে দাও।” আমি পরিবেশ করতে লাগলাম। হঠাৎ করে ভদ্রলোক আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তার পাশে বসিয়ে দিল। আমিও হাত ছাড়িয়ে বললাম- অসভ্য, ইতর এই বলে শোয়ার ঘরে চলে এসে বিছানায় শুয়ে কাদতে লাগলাম। 
সেই রাত্রে তাৎক্ষণিক ভদ্রলোক চলে গেল। আমার এইভাবে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আমার স্বামী ভদ্র লোককে বিদায় দিয়ে আমাকে বেধড়ক পিটাতে লাগলো আমি চিৎকার করে উঠলাম মা মাগো। প্রায়ই স্বামীর ব্যবসায়িক কাজের জন্য আমাকে ব্যবহার করা শুরু হলো। এই জীবন আমি ঘেন্না করি। আমি কাউকে ভালবাসতে পারিনি। স্বামীকেওনা এই সমস্ত লোকদেরকেও না; কুৎসিত এদের মন ।

কেঁদে কথা বলতে বলতে কৃষ্ণকলি শরিফের হাত চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল বললো “আমি তোমার কাছে একটু শান্তি চাই। আমি তুমি বলে ফেললাম। যখন কেউ থাকবেনা আমাকে একটু তুমি বলে ডাকবে। এবার তোমার কথা বল।”
শরিফ তার অতীত জীবনের কথা নিঃসঙ্গতার কথা শুনালো। এই খাঁ খাঁ জ্যোৎস্না রাত্রে দুজনে হাত ধরে কোন সুদূরে হারিয়ে গেল। হঠাৎ শরিফ বললো একটা গান শোনাও। কৃষ্ণকলি গান ধরলো-
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য কর, 
এ জীবন পুণ্য কর এ জীবন পুণ্য কর দহন দানে
তোমার ঐ দেবালয়ের প্রদীপ কর ।

গান শেষ হলো। শরিফ বললো “চল উঠে পরি বাসায় ফিরতে হবে। রাস্তায় এসে শরিফ তার বাসা ধানমন্ডির জন্য রিক্সা ঠিক করলো। এক সময় দুজন দুদিকে বিদগ্ধ মন নিয়ে চলতে শুরু করলো।

আমার বন্ধু মি. ইসলাম, খুব ভাল সায়েরী জানে, তাঁর দুটি সায়েরি গল্পে অন্তর্ভুক্ত করেছি। গল্পটি তাঁকেই উৎসর্গ করা হলো।


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
কৃষ্ণ কলি (পর্ব-২)
স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
কৃষ্ণ কলি
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সাহিত্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement