বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

জাতীয়

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পেয়েছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায়

2026-11-24T18:56:00+06:00
2026-11-24T18:56:00+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
⏲
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পেয়েছেন বাংলাদেশের ১১২ কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নিয়ে প্রথম ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। এই যাত্রার মধ্য দিয়েই বিনা খরচে দেশটিতে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বোয়েসেল জানায়, সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’য় যোগ দেবেন। কর্মীদের যাতায়াতসহ আনুষঙ্গিক সব ব্যয় নিয়োগদাতা প্রতিষ্ঠানই বহন করছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে শূন্য অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিনের নির্ধারিত সাক্ষাৎকারে প্রাথমিক তালিকার ৩০০ জনের মধ্যে বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন। ফলে শূন্যস্থান পূরণে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে এই ১১২ জন কর্মীকে নিয়োগ দিয়েছে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
কৃষ্ণ কলি (পর্ব-২)
স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
কৃষ্ণ কলি
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement