ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার

2026-11-24T18:28:40+06:00
2026-11-24T18:28:40+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম 
⏲
যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার হামাসের এক বিবৃতিতে গোষ্ঠীটির নিরাপত্তা প্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা নগরীর পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে চালানো এক গুপ্ত অভিযানে ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হয়েছেন।

এর আগে, স্থানীয় একাধিক সূত্র বলেছিল, গাজার পশ্চিমে হায়দার স্কয়ারের কাছে বেসামরিক নাগরিকদের সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, গাজায় হামাসের জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত এক ব্যক্তিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন আবু নাহল।

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে কানের প্রতিবেদনে বলা হয়েছে, মঈন আল-আরবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে এক বিশেষ অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী ও শিন বেটের হাতে আটক হন মঈন। বর্তমানে তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছেন।

যৌথ বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং শিন বেট বলেছে, তারা হামাসের একজন শীর্ষ সদস্যের ওপর হামলা চালিয়েছে। তবে হামাসের কোন নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানায়নি ইসরায়েল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
কৃষ্ণ কলি (পর্ব-২)
স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
কৃষ্ণ কলি
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement