১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্লেনের ব্যবস্থা চেয়ে অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

দীর্ঘ দুই বছর নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তাঁর এক

2026-11-24T14:18:53+06:00
2026-11-24T14:18:53+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্লেনের ব্যবস্থা চেয়ে অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম 
⏲
ফাইল ছবি
দীর্ঘ দুই বছর নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তাঁর এক মুখপাত্র আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন শেখ হাসিনা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে দেশে ফিরতে চান।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তা সংস্থাটিকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। এরপর গত বছরের নভেম্বরে তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সূত্র: রয়টার্স

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement