আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক

2026-11-24T14:45:02+06:00
2026-11-24T14:45:02+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাভারে শ্রমিক অসন্তোষ
আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আরও আটটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, দাবি আদায়ে আটটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পোশাকশ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা শ্রমিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ সময় তিনি অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২০টি কারখানা বন্ধ এবং ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৮টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement