পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হাসান মামুন, পিরোজপুর

সারাদেশ

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই খালাতো

2026-11-24T13:40:29+06:00
2026-11-24T13:40:29+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হাসান মামুন, পিরোজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম 
⏲
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)। আহতরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। 

জয় পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর আহত মাহফুজুর রহমান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে বেকুটিয়া এলাকার শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে, গুরুতর আহত সুনান মাঝী ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তাঁদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্বজনেরা হাসপাতালে পৌঁছানোর পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনেরই মৃত্যু হয়। 

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন। 

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement