চার মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করে ৩০৯

2026-11-24T15:45:49+06:00
2026-11-24T15:45:49+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
রপ্তানি হয়েছে ৮ হাজার ৬৪৯ টন পণ্য
চার মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
⏲
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করে ৩০৯ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। রপ্তানি হওয়া পণ্যের তালিকায় মাংস ও মাংসজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, দুগ্ধজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, হাঁসের পালক এবং কবুতর রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১ দশমিক ৮১ শতাংশ এবং এ খাতে প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। ওই অর্থবছরে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ছিল ১৬ দশমিক ৫৬ শতাংশ, যার আর্থিক আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকায়।

দেশের প্রাণিজ খাদ্য উৎপাদনের চিত্র তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। বর্তমানে দেশের মানুষের দৈনিক মাথাপিছু প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশই জোগান দেওয়া হচ্ছে স্থানীয় উৎপাদন থেকে।

মন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্ভাবনের মাধ্যমে এ খাতের উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর বড় সুযোগ রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement