বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বিশ্বজুড়ে ২০২৫ সালে স্বজনদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু খুন হয়েছেন; যা প্রতি ঘণ্টায় গড়ে প্রায়

2026-11-24T17:26:34+06:00
2026-11-24T17:26:34+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
⏲
বিশ্বজুড়ে ২০২৫ সালে স্বজনদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু খুন হয়েছেন; যা প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন। নারী ও শিশুদের প্রাণহানির এই পরিসংখ্যান আগের বছরগুলোর মতো প্রায় অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে রোমহর্ষক এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

ইউএন উইমেন এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) বলেছে, গত কয়েক বছর ধরে প্রায় প্রত্যেক বছরই ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের কোনো সদস্যের হাতে খুন হওয়া নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মাঝে ওঠানামা করেছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের শিকার হওয়া ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যের হাতে খুন হয়েছেন।

৪৭ হাজার ভুক্তভোগীর পরিসংখ্যানে দেখা যায়, গত বছর প্রায় প্রত্যেকদিন ১২৯ জন নারী ও কন্যাশিশু খুন হয়েছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সংখ্যা হিসাব করা হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী। তবে তাদের ৬০ শতাংশই খুন হয়েছেন পারিবারিক কিংবা ব্যক্তিগত পরিমণ্ডলে। এর বিপরীতে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মাত্র ১১ শতাংশ এমন পরিস্থিতিতে খুন হয়েছেন।

জাতিসংঘ পারিবারিক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি বৃহত্তর পারিবারিক কাঠামোর সম্পর্কগুলোর দিকেও নজর দেওয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।


ওই বছর বিশ্বের কোনো অঞ্চলই পুরোপুরি নিরাপদ ছিল না। তবে ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু খুনের সর্বোচ্চ সংখ্যার রেকর্ড আবারও আফ্রিকায় হয়েছে। ওই অঞ্চলে নিহত নারী ও শিশুর সংখ্যা ২২ হাজার ১০০।

এরপরই রয়েছে এশিয়া; সেখানে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। এ ছাড়া আমেরিকা অঞ্চলে ৭ হাজার ৪০০ জন, ইউরোপে ২ হাজার ১০০ জন এবং ওশেনিয়ায় ৩০০ জন খুন হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার তুলনামূলক ধীরগতিতে কমেছে; বিশেষ করে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে।

জাতিসংঘ বলছে, এসব অপরাধ সামাজিক রীতিনীতি এবং লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণার গভীরে প্রোথিত বলে ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি এসব হত্যাকাণ্ড বিচারব্যবস্থায় প্রবেশাধিকারের প্রতিবন্ধকতাও তুলে ধরেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement