বিশ্বে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে পাঁচ নারীর: জাতিসংঘ

দেশবার্তা প্রতিবেদক

বিশ্ব

নিজস্ব পরিবেশেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্বের নারীরা। ২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে তাদের পরিবারের

2026-11-24T14:34:54+06:00
2026-11-24T14:34:54+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিশ্বে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে পাঁচ নারীর: জাতিসংঘ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম 
⏲
ছবি: রয়টার্স
নিজস্ব পরিবেশেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্বের নারীরা। ২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে তাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হত্যার শিকার হয়েছেন। এই হিসাবে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন এবং প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়েকে নিজের পরিচিত পরিসরেই প্রাণ হারাতে হচ্ছে।

‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’ এর প্রাক্কালে মঙ্গলবার জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হওয়া ৭৮ হাজার নারী ও মেয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশই নিহত হয়েছেন অন্তরঙ্গ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা স্বজনদের হাতে নিহত নারী ও মেয়ের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। অর্থাৎ, এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী। এর মধ্যে ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে। বিপরীতে, পুরুষ ভুক্তভোগীদের ক্ষেত্রে পারিবারিক পরিসরে হত্যার হার ছিল মাত্র ১১ শতাংশ।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের কোনো অঞ্চলই নারীদের জন্য পুরোপুরি নিরাপদ নয়। তবে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও মেয়েদের হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। ২০২৫ সালে মহাদেশটিতে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২ হাজার ১০০ জন নারী ও মেয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা এশিয়ায় নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। এছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নারী ও মেয়ে স্বজনদের হাতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড বা ‘ফেমিসাইড’ কমছে অত্যন্ত ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে এ প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। 

জাতিসংঘের মতে, সমাজের প্রচলিত রীতিনীতি, নারী-পুরুষের ভূমিকা নিয়ে বৈষম্যমূলক ধারণা এবং বিচারপ্রাপ্তির ক্ষেত্রে নারীদের নানা বাধার কারণেই এ ধরনের সহিংসতা কমছে না।

সংস্থাটি জানিয়েছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে নারীর সম্পর্কের বিষয়টি বিবেচনা করলেই চলবে না, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ, পরিবারের নানা সম্পর্কের বলয়েই নারীরা সহিংসতার শিকার হচ্ছেন।

প্রসঙ্গত, নারী ও মেয়েদের লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংগঠিত অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু হত্যাকাণ্ডও এর অন্তর্ভুক্ত। 

তবে প্রতিবেদনে আক্ষেপ করে বলা হয়েছে, পরিবারের বাইরে সংঘটিত নারী হত্যাকাণ্ডের পর্যাপ্ত তথ্য বিশ্বজুড়ে নেই। ফলে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এ ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র ও ব্যাপকতা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement