মাগুরা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

মো. সাইফুল্লাহ, মাগুরা

সারাদেশ

মাগুরায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর

2026-11-24T14:00:18+06:00
2026-11-24T14:00:18+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
মো. সাইফুল্লাহ, মাগুরা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম 
⏲
মাগুরায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার বিকেলে মাগুরা প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক।

এর আগে গত ২০ নভেম্বর মাগুরা প্রেসক্লাবে সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে রেন্টু শেখ, সাধারণ সম্পাদক পদে সাহাজান সিরাজ শাওন, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক পদে উঙ্গরী বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সরাসরি ভোটে সহ-সভাপতি পদে আলী আকবর, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে ফিরোজ বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে রমজান শেখ, দপ্তর সম্পাদক পদে রমজান আলী এবং লাইন সম্পাদক পদে লাভলু শেখ (প্রথম) ও রহিম শেখ (দ্বিতীয়) নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনিরুল ইসলাম মনির (প্রথম) ও তৌহিদুল ইসলাম (দ্বিতীয়) নির্বাচিত হন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement