'নৌবাহিনী পদক' পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বাংলাদেশ নৌবাহিনীর রণপ্রস্তুতি আধুনিকায়ন, আন্তঃবাহিনী কৌশলগত সমন্বয় এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ 'নৌবাহিনী পদক' (এনবিপি)-এ

2026-11-24T13:50:24+06:00
2026-11-24T13:50:24+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
'নৌবাহিনী পদক' পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫০ পিএম 
⏲
বাংলাদেশ নৌবাহিনীর রণপ্রস্তুতি আধুনিকায়ন, আন্তঃবাহিনী কৌশলগত সমন্বয় এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ 'নৌবাহিনী পদক' (এনবিপি)-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান (সি), এনবিপি, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। ৩৮ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এর আগে সম্মানজনক 'অসামান্য সেবা পদক' (ওএসপি) অর্জন করেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত 'কমান্ডার বিএন ফ্লিট' হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবহর অপারেশনাল ও কৌশলগত সক্ষমতায় নতুন উচ্চতায় পৌঁছায়। এ সময়ে তিনি নৌবাহিনীতে প্রযুক্তিগত উদ্ভাবন ও আত্মনির্ভরশীলতা অর্জনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।

তাঁর উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কাউন্টার-ড্রোন ও আধুনিক মিসাইল ফায়ারিংয়ের মাধ্যমে বহরের আঘাত হানার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত হয়। নৌবহরের দীর্ঘমেয়াদি রণপ্রস্তুতি নিশ্চিত করতে তিনি ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ 'বানৌজা খালিদ বিন ওয়ালিদ'-এর আধুনিকায়ন প্রক্রিয়া শুরু করেন।

পাশাপাশি সমুদ্রসীমায় রিয়েল-টাইম নজরদারির জন্য 'ইনফরমেশন ফিউশন সেন্টার' সচলকরণ, প্রশাসনিক কাজে ডিজিটালাইজেশন, স্বনির্ভর রক্ষণাবেক্ষণের জন্য 'ফ্লিট মেইনটেন্যান্স গ্রুপ' গঠন এবং ব্যয়সাশ্রয়ী আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে তিনি নৌবাহিনীতে নতুন প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলেন।

সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে সফল যৌথ অনুশীলন ও কৌশলগত সমন্বয় সাধন করেন তিনি। এর ফলে তিন বাহিনীর পারস্পরিক আস্থা ও যৌথ অপারেশনাল সক্ষমতা আরও সুদৃঢ় হয়।

একই সঙ্গে আন্তর্জাতিক নৌ-মহড়ায় অংশগ্রহণ এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর সফলভাবে পরিচালনার মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর কূটনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি।

দেশের সামুদ্রিক ও মৎস্যসম্পদ রক্ষায় তাঁর কঠোর তদারকিতে পরিচালিত অভিযানে প্রায় ৩০ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ জাল ও চোরাচালানকৃত সামগ্রী জব্দ করা হয়, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ ছাড়া গভীর সমুদ্রে বিপন্ন জেলেদের জীবন রক্ষা এবং আঞ্চলিক মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে মিয়ানমার কোস্ট গার্ড ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শত শত সদস্যকে নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement