ফটিকছড়িতে ৬ জনকে গুলি, ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন পুলিশের

2026-11-24T17:01:50+06:00
2026-11-24T17:01:50+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফটিকছড়িতে ৬ জনকে গুলি, ফেসবুকে পোস্ট দিয়ে দায় স্বীকার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম 
⏲
চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। 

সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। তবে তার দাবি, বিএনপির কয়েকজন নেতা তাকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করায় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন।

ফেসবুক পোস্টে রায়হান লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়িবাসী। আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে আমাকে আওয়ামীপন্থি মনে করে কিছু বিএনপি নেতা আমার গাড়ি আটকানোর চেষ্টা করেন। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’

আহত ব্যক্তিদের উদ্দেশে তিনি আরও লেখেন, তাদের সঙ্গে তার বিরোধ ওই ঘটনাতেই শেষ। তাদের কেউ অসহায় হলে বা আর্থিক সহায়তার প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করতে বলেন তিনি। ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার কথাও উল্লেখ করেন।

এর আগে চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়ার ঘটনায় রায়হানের জড়িত থাকার তথ্য পেয়ে তাকে ধরতে রাতভর অভিযান চালায় পুলিশ। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অভিযানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানকে খুঁজে বের করার আহ্বান জানান হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। অভিযানের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’

রাতভর পুলিশের অভিযান

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত আটটার দিকে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ির দিক থেকে বোরকা পরা চার থেকে পাঁচজন একটি অটোরিকশায় করে চুঁরখারহাট বাজারে আসেন। বাজার মোড়ে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। পরে উত্তর দিকে চৌমুহনীর দিকে চলে যান। সেখানেও অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তারা।

এ ঘটনায় গুলিবিদ্ধ হন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের কয়েকজন সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তার বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাকে সুয়াবিলের শোভনছড়িতে যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তারা অটোরিকশার ভেতর থেকে গুলি ছুড়তে থাকেন। পরে তাকে জিম্মি করে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। অস্ত্রধারী হওয়ায় তাদের নির্দেশ মানতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়া অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান ছিলেন। তাকে ধরতে এর আগেও সুয়াবিল এলাকায় অভিযান চালানো হয়েছিল।


তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুরের হাজিরখিলে রায়হানের অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য দিতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে। ধরা পড়ার ভয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে রায়হান ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বড় সাজ্জাদের অনুসারী থেকে শীর্ষ সন্ত্রাসী

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের অভিযোগ, বড় সাজ্জাদের সন্ত্রাসী বাহিনীর হয়ে চট্টগ্রাম নগর ও আশপাশের বিভিন্ন উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, কারাগারে থাকার সময় ছোট সাজ্জাদের সঙ্গে রায়হানের সখ্য গড়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। পরে ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তার হলে তাদের নেটওয়ার্কের অস্ত্রভাণ্ডার ও অপরাধজগতের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন বা ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। চট্টগ্রাম নগর ও জেলার অপরাধজগতে তিনি আলোচিত একটি নাম। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement