সুন্দরবন দুবলার চরে রাস পূর্ণিমার পুণ্যস্নানে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

সাবেরা ঝর্না, শরণখোলা-বাগেরহাট

সারাদেশ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড। এ

2026-11-24T13:56:06+06:00
2026-11-24T13:56:06+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুন্দরবন দুবলার চরে রাস পূর্ণিমার পুণ্যস্নানে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
সাবেরা ঝর্না, শরণখোলা-বাগেরহাট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম 
⏲
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড। এ বিষয় নিয়ে সোমবার বিকালে  দুবলা থেকে সরাসরি ব্রিফিং করেন কোস্ট গার্ডের বিসিজিএস তৌহিদ  বিএন  এর অধিনায়ক  লে: কমান্ডার জাকি আল ফাত্তাহ ( ট্যাজ)।  এ সময় পুলিশ, রেপ  বন বিভাগের কর্মকর্তা ও দুবলা  ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।  ২৩ নভেম্বর  রাতে  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের জানমাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায়, প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী বাগেরহাটের দুবলারচরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। 

তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্টসমূহ হতে বিশেষ টহলদল নিয়োজিত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষনিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

আপনাদের অবহিত করতে চাই, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এছাড়া বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক ও ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর সর্বমোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

আপনাদের অনুরোধ করব, ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানান । এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। (ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লে. কমান্ডার জাকি আল ফাত্তাহ, (ট্যাজ), বিএন, অধিনায়ক, বিসিজিএস তৌহিদ)। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ
বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন
নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement