মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ জনের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার

2026-11-24T17:46:57+06:00
2026-11-24T17:46:57+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
⏲
ফাইল ছবি
মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ জনের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাদের মধ্যে বড় একটি অংশ রোহিঙ্গা শরণার্থী। আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌযানে এবং ডিসেম্বরজুড়ে উড়োজাহাজে তাদের ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে তিনটি নৌযানে করে দেশে পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

গত সপ্তাহে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা চালিয়েছে। আদালত বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।

আনোয়ার ইব্রাহিম স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার আর্থিক ও নিরাপত্তাগত চাপ সামাল দেওয়া দেশটির পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। তৃতীয় কোনও দেশে তাদের পুনর্বাসনের প্রচেষ্টাও সফল হয়নি।

গত সেপ্টেম্বরেও প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। তবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ মানুষকে মিয়ানমারের সামরিক বাহিনী আটক রেখেছে- এমন খবরের ব্যাখ্যাও চেয়েছে কুয়ালালামপুর।

জাতিসংঘের হিসাবে, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। জাতিগত নিপীড়নের শিকার এই মুসলিম জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: আল-জাজিরা

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যা‌চ্ছে ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
কৃষ্ণ কলি (পর্ব-২)
স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
কৃষ্ণ কলি
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement