পোশাকশিল্পে স্বাভাবিক উৎপাদন ও পারস্পরিক আস্থার আহ্বান

ইউএনবি

জাতীয়

উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকদের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখার

2026-11-25T15:09:21+06:00
2026-11-25T15:09:21+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
পোশাকশিল্পে স্বাভাবিক উৎপাদন ও পারস্পরিক আস্থার আহ্বান
ইউএনবি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকদের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

একই সঙ্গে অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও লিখেছেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার পাশাপাশি বিদ্যমান মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চারটি গ্রেডে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে সর্বোচ্চ গ্রেডের মজুরি ২১ হাজার ৫০০ টাকা ও সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা।

তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মাহ্‌দী আমিন।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি আগের ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিং কর্মী ও সেলাই সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।

অন্যদিকে গ্রেড-৪-এর অধীনে হেলপার, সুতা কাটার কর্মী ও লাইন সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ  ক্ষেত্রে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

উপদেষ্টা বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি সংশোধনের মাত্র তিন বছরের মধ্যে এ বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনযাত্রার মান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইমের অর্থ ও বোনাসও পাবেন, যা তাদের মাসিক মোট আয় আরও বাড়াবে।

দেশের রপ্তানিতে পোশাকশ্রমিকদের অবদানের কথা তুলে ধরে মাহ্‌দী বলেন, শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার ওপর ভিত্তি করেই ‘মেড ইন বাংলাদেশ’ বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং এটি সবার নৈতিক ও সমন্বিত দায়িত্ব।

শ্রমিকদের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত রাখতে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক পোশাকশিল্প গড়ে তোলা জরুরি।

গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে ভূমিকা রাখার জন্য মজুরি বোর্ড, শ্রমিক প্রতিনিধি ও মালিক প্রতিনিধিদের ধন্যবাদ জানান উপদেষ্টা।

তাদের সম্মিলিত প্রচেষ্টা পোশাকশিল্প ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement