১ ডিসেম্বর দিল্লি মিশনের দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আসাদ আলম সিয়াম। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে

2026-11-25T18:09:45+06:00
2026-11-25T18:09:45+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
১ ডিসেম্বর দিল্লি মিশনের দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম 
⏲
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আসাদ আলম সিয়াম। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে শুক্রবার (২৭ নভেম্বর) তিনি নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

গত ৩১ অক্টোবর আসাদ আলম সিয়ামের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মারা যান। পারিবারিক এই শোকের কারণে তাঁর নতুন কর্মস্থলে যোগদানে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।

এর আগে গত ১৩ জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ঢাকা। পরে ২২ সেপ্টেম্বর তাঁর নিয়োগ প্রস্তাবে সম্মতি দেয় ভারত সরকার।

পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস এবং ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

কর্মজীবনে আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বহুপক্ষীয় কূটনীতিতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় ও ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে ইউএন এসকাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন। দেশে তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবেও কাজ করেছেন। সর্বশেষ ২০২৫ সালের জুনে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement