বিদেশি বিনিয়োগ আনলে ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক

2026-11-27T17:11:01+06:00
2026-11-27T17:11:01+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
নীতিমালা জারি
বিদেশি বিনিয়োগ আনলে ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেবে সরকার। এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত এ নীতিমালা গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও (নম্বর ৪২২-আইন/২০২৬) আকারে গেজেটে প্রকাশিত হয় এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের বিপরীতে এ প্রণোদনা মিলবে। তবে এ জন্য ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ নিশ্চিত করতে হবে। প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এ সুবিধার জন্য আবেদন করতে পারবে।

প্রণোদনার ক্ষেত্র ও শর্তাবলি

এ প্রণোদনা শুধু নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগে এ সুবিধা মিলবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচিত হবে। এ ছাড়া নীতিমালা কার্যকরের আগে দেশে আসা কোনো ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে না।

স্বচ্ছতা নিশ্চিতে বিনিয়োগের আগের দুই বছরে এবং বর্তমানে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে আবেদনকারীর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা সম্পৃক্ততা থাকা যাবে না। পাশাপাশি নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না।

আবেদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া

প্রণোদনা পেতে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ নিতে হবে। পরে এফডিআই এনক্যাশমেন্টের (নগদায়ন) তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদন মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে।

অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় দুই ধাপে প্রণোদনার অর্থ দেওয়া হবে। আবেদন অনুমোদন ও রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর ৫০ শতাংশ অর্থ ছাড় করা হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে। প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন।

তদারকি ও কমিটি

বিনিয়োগের অর্থের বৈধতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে হিসাব মিলিয়ে দেখা হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।

আবেদন যাচাই-বাছাইয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি এবং চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি কাজ করবে। জবাবদিহি নিশ্চিতে জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রাপ্ত আবেদন, বিতরণ করা প্রণোদনা ও এফডিআই পরিসংখ্যান নিয়ে বার্ষিক ড্যাশবোর্ড প্রকাশ করবে। আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement