শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন

2026-11-27T16:41:30+06:00
2026-11-27T16:41:30+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বনদস্যুদের তাণ্ডবে জীবিকা বন্ধ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা মাঠে শুরু হওয়া এ কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা উপকূলীয় সড়ক মুখর করে তোলে।

জাগরণ যাত্রা শেষে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায়।

সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবারে অভাব নেমে এসেছে। এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে কাজের সন্ধানে ছুটতে হচ্ছে।

নিজেদের শিক্ষাজীবন ও পরিবারের ভবিষ্যৎ রক্ষায় আন্দোলনে নেমেছে কোমলমতি ও তরুণ শিক্ষার্থীরা। সোরা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা মাঠে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদ জীবিকা নিশ্চিত করার দাবিতে সুন্দরবন উপকূলে ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে উপকূলীয় সড়ক।

স্কুলছাত্র মো. রাসেল রানা বলেন, "বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে; অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।"

কর্মসূচিতে ছাত্রী সাকিলা পারভীন বলেন, "দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমরা বাঁচতে চাই ও স্কুলে যেতে চাই।" ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?"

অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, "জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।" অভিভাবক কামরুল ইসলাম বলেন, "বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমরা না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।"

আন্দোলন কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, মাদ্রাসাশিক্ষার্থী সাকিলা পারভীন, আশুরা খাতুন, মো. অয়েস কুরুনী, মোছা. মুন্নি আক্তার, স্কুলশিক্ষার্থী রাকিব হোসেন, মো. টুটুল, মো. জিল্লুর রহমান, হিরা মনি প্রমুখ।

সমগ্র কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যে সম্মানের শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষে সংহতি জানান মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement