মোরেলগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

2026-11-27T17:44:17+06:00
2026-11-27T17:44:17+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ নম্বর জিউধরা ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু ও ছাত্রদল নেতা মেহেদী হাসান সজল।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হাওলাদার, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম বনি, মো. মিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইমুন হোসেন রনি এবং সাধারণ সম্পাদক মারুফ হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা বাজারের নতুন ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার ও রাসেল হাওলাদার। কর্মসূচির আয়োজন করে ১২ নম্বর জিউধরা ইউনিয়ন বিএনপি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement