শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্টোবরে সর্বোচ্চ ইউজার ফি জমা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি জমা হয়েছে। এ মাসে বিভিন্ন চিকিৎসাসেবা

2026-11-27T17:08:02+06:00
2026-11-27T17:08:02+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্টোবরে সর্বোচ্চ ইউজার ফি জমা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
⏲
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি জমা হয়েছে। এ মাসে বিভিন্ন চিকিৎসাসেবা বাবদ মোট ৪ লাখ ১৮ হাজার ৫২ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

সরকারি নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটনের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের টিকিট, জরুরি সেবা, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবার জন্য নির্ধারিত ফি জমা দিতে হয়। প্রতি মাসে এসব সেবা থেকে যে পরিমাণ অর্থ জমা হয়, অক্টোবর মাসে তার পরিমাণ সর্বোচ্চ হয়েছে।

মাগুরা জেলার মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ ইউজার ফি আদায়ের মাধ্যমে সরকারি কোষাগারে অর্থ জমা দিয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন, চিকিৎসক ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা এবং শ্রীপুর উপজেলাবাসীর তাঁর সেবার প্রতি আস্থার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।

জনবল সংকট থাকা সত্ত্বেও এ সাফল্য অর্জনে জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, অ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ ও রেডিওলজি বিভাগের ইনচার্জ, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট প্রত্যেক সদস্য আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করেছেন।

এ সাফল্যের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement