২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংস

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

রাজধানীর বাজারে মাছের চড়া দাম অব্যাহত রয়েছে। বর্তমানে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপিয়া ও

2026-11-27T17:37:43+06:00
2026-11-27T17:37:43+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংস
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানীর বাজারে মাছের চড়া দাম অব্যাহত রয়েছে। বর্তমানে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো তুলনামূলক কম দামি মাছও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকা বা তার বেশি দরে। ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে থাকলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ঘুরে মাছ, মাংস ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ২৩০ টাকা, চাষের কই ২৮০, চাষের শিং ৩০০, বাইলা ও মিরকা ৩২০, পোয়া ৩৫০, পাবদা ৩৮০, টেংরা ৫৪০ এবং শোল মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছ আকারভেদে ৩০০ থেকে অন্তত ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির মধ্যে ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা এবং গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও চড়া। এর মধ্যে দেশি শিং ১ হাজার টাকা, সাগরের পাঙ্গাস ১ হাজার ২০০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দামের বিষয়ে মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাৎ থাকে। আর মাছের দাম গত সপ্তাহে তুলনায় বেশি কমেনি আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।

মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি। দাম আগের মতোই আছে। পাঙ্গাস আর কিনেছি ২৭০ টাকা। ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম আছে।

মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের তারতম্য দেখা গেছে। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

অন্যদিকে, গরুর মাংসের বাজারে কোনো পরিবর্তন আসেনি। রায়েরবাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাংস বিক্রেতা মো. লিটন বলেন, মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেনিও।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement