১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেতা নিলয় আলমগীরের মেয়ে রুশদা এক বছর পূর্ণ করেছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার

2026-11-27T17:49:21+06:00
2026-11-27T17:49:21+06:00
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম 
⏲
অভিনেতা নিলয় আলমগীরের মেয়ে রুশদা এক বছর পূর্ণ করেছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মেয়ের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।

মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিলয় লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’

ছবি: অভিনেতার ফেসবুক

ছবি: অভিনেতার ফেসবুক


বার্তায় মেয়ের সুস্থতা, আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তিনি। পাশাপাশি সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করে রুশদাকে সর্বদা কল্যাণের পথে পরিচালিত করার প্রার্থনা করেন। বার্তার শেষে তিনি লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।’

গত বছরের ২৭ নভেম্বর নিলয় ও তাসনুভা তাবাসসুম দম্পতির কন্যাসন্তানের জন্ম হয়। মেয়ের নাম রাখা হয় রুশদা মাইমানাহ। জন্মের পর নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছিলেন নিলয়, তবে তখন মেয়ের মুখ প্রকাশ করেননি।

এর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দুই পরিবারের সম্মতিতে ২০২১ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নিলয় ও তাসনুভা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৩৫১
আগামী বছর সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল
১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সর্বাধিক পঠিত 

শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement